ইফার আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনে বিভাগীয় পর্যায়ে বিজয়ী সুমাইয়ার হাতে পুরুস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-০৮-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন
|
|
ইফার আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনে বিভাগীয় পর্যায়ে বিজয়ী সুমাইয়ার হাতে পুরুস্কার তুলে দিলেন জেলা প্রশাসক
এম এ মাজিদ:
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায় অনলাইন-এ প্রতিযোগীতায় বঙ্গবন্ধুর “৭মার্চের ” ভাষন প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সুমাইয়া ইসলাম জেরিনের হাতে পুরুস্কার তুলে দিলেন জেলা প্রশাসক।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগীতায় সোমবার (৩১ আগষ্ট) দুপুরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে উপ পরিচালক মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে ওই পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো: মিরাজুল ইসলাম, ফিল্ড অফিসার মহিউদ্দিন খান, ফিল্ড সুপার ভাইজার মো: হাসিবুল ইসলাম, মো: হাসান আলী, মডেল কেয়ারটেকার মো: আব্দুল মাজিদ প্রমূখ।
শেষে প্রধান অতিথি বিভাগীয় পর্যায়ে বিজয়ী সুমাইয়া ইসলাম জেরিনের হাতে পুরুস্কার তুলে দেন।
ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, স্বাধীনতার মহান স্থপতি ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক বিবস ২০২০ পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উদ্দ্যেগে ক্বিরাত,বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হয়। গত ২২ আগষ্ট রাজশাহী বিভাগীয় পর্যায়ে অনলাইন ভার্চুয়ালে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন বিষয়ে অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অধিকার করেছিল তাড়াশ পৌর সদরের জাহিদুল ইসলামের কন্যা ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুমাইয়া ইসলাম জেরিন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৮-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ