শাহজাদপুরের বাঘাবাড়িতে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ
০২ মে, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের বাঘাবাড়িতে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

দিলীপ গৌর
৩১-০৮-২০২০ ০৬:০১ অপরাহ্ন
শাহজাদপুরের বাঘাবাড়িতে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বেপারীর ক্যাডার বাহিনি ও সালাম বেপারির আজ্ঞাবহ পুলিশ কর্তৃক শ্রমিককে ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শ্রমিক নেতারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সালাম বেপারির পদত্যাগ এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের ধর্মঘট এবং উত্তরবঙ্গের সবগুলো জেলায় তেল সরবরাহ বন্ধ ঘোষণা দেন।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কার্যকরি সভাপতি আজিজুর রহমান গ্যাদা, সহ-সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, লাইন সেক্রেটারী ফেরদৌস হোসেন তারা প্রমূখ।
জানা যায়, গত ২৯ আগস্ট শনিবার গভীর রাতে ট্যাংকলরি শ্রমিক সাদ্দাম হোসেন বড়াল নদীতে মাছ ধরার সময় সালাম বেপারির নির্দেশে পুলিশ সহায়তায় তুলে নিয়ে কয়েক দফায় মারপিট করে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

পরে সাদ্দামকে গ্রেফতার দেখিয়ে শাহজাদপুর থানায় নিয়ে এলে শ্রমিকদের প্রতিবাদের মুখে গতকাল ৩০ আগষ্ট রোববার তাকে মুক্তি দেয়া হয়। এরপর থেকেই বিক্ষুব্ধ ট্যাংকলরি শ্রমিকরা বাঘাবাড়ি পোর্ট ইজারাদার আব্দুস সালাম বেপারির পদত্যাগ অপসারণের বিক্ষোভ করে আসছে। আজ ৩১ আগস্ট সোমবার বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা জড় হয়ে সালাম বেপারির পদত্যাগের দাবীতে শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভ চলাকালে শাহজাদপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হলে শ্রমিকদের তোপের মুখে পড়ে। এক পর্যায়ে আব্দুল বাছেদ নামে এক পুলিশ সদস্য আহত হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, সালাম বেপারির লোকজন কর্তৃক একজন শ্রমিককে মারপিটের খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। এখানে যদি কারো অভিযোগ থাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


দিলীপ গৌর ৩১-০৮-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 272 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com