শিরোনামঃ
দিলীপ গৌর ৩১-০৮-২০২০ ০৬:০১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষে শাহজাদপুর উপজেলার কৈজুরী ও সোনাতনী ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩০ আগস্ট রোববার বিকেলে সোনাতনী উচ্চ বিদ্যালয় এবং ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ও কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আবুল মুনসুর মিঞা জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, শামছুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক নুর হোসেন সৈকত, আমিরুল ইসলাম শাহু, কামরুল হাসান হিরক, শেখ কাজল, আলামিন হোসেন, মারুফ হোসেন সুনাম, শেখ রাসেল প্রমুখ।
পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন এমপি কৈজুরী ও সোনাতনী ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ওই দুই ইউনিয়নে ৫ হাজার বৃক্ষরোপনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com