শিরোনামঃ
দিলীপ গৌর ৩১-০৮-২০২০ ০১:৩২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক ও একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহজাদপুর উপজেলা প্রেস ক্লাব। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে এক ব্যাপক শূন্যতা সৃষ্টি হলো যা অপূরনীয়।
শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষে থেকে সভাপতি বিমল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি প্রতিদিনের সংবাদের শাহজাদপুর প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন, মানবজমিন ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি সাগর বসাকসহ শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com