শাজাদপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ
২০ এপ্রিল, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

  

শাজাদপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

দিলীপ গৌর
৩০-০৮-২০২০ ০৮:২৯ অপরাহ্ন
শাজাদপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি: স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হবে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আজ ৩০ আগস্ট রোববার শাহজাদপুর মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধাদের জন্য সিরাজগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ শাহজাদপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরনকালে উপরোক্ত কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, শাহ নেওয়াজ ভূঁইয়া আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহু, গাড়াদহ্ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫০ জন মুক্তিযোদ্ধার হাতে নগদ অর্থ তুলে দেন এমপি হাসিবুর রহমান স্বপন।

 


দিলীপ গৌর ৩০-০৮-২০২০ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com