শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৮-২০২০ ০৫:৫২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে চর ডগলাস গ্রামে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওই গ্ৰামের কৃষক আসাদুল ইসলামের মেয়ে তিথী খাতুন (৬) ও প্রতিবেশি আব্দুল জলিলের মেয়ে আয়শা খাতুন (৬) নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান ওই দুই শিশুর লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম জিয়াউল হক। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ওই দুই শিশুর বাড়িতে গিয়ে শোক সন্ত্রস্ত দুই পরিবারকে সমবেদনা জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com