শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৮-২০২০ ০৫:০৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও তার মা মনিরা বেগম কে আটক করেছে মডেল থানা পুলিশ। কনস্টেবল মনিরুল ইসলাম উপজেলার পঞ্চকুশি ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে ও রাজশাহী (আর,আর,এফ) পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য। একই ইউনিয়নের রামকান্ত পুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভী আক্তারের সাথে ২ বছর আগে পারিবারিক ভাবে পুলিশ কনস্টেবল মনিরুলের বিবাহ হয়। মনিরুলের অন্য মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকায় বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো।
বৃহস্পতিবার (২৭আগস্ট) পুলিশ কনস্টেবল মনিরুল ৩ দিনের ছুটিতে রাজশাহী থেকে বাড়িতে আসেলে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী সুরভী কে শ্বাসরোধ করে হত্যা করে,পুকুরের পানিতে কচুরি দিয়ে ঢেকে রাখে। পরে খোঁজাখুঁজি করলে শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে সুরভীর লাশ ভেসে উঠলে,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল পাঠায়।
এ ঘটনায় গৃহবধূ সুরভীর বাবা শফিকুল ইসলাম উল্লাপাড়া থানায় বাদি হয়ে প্রধান আসামি কনস্টেবল মনিরুল ও তার মা মনিরা বেগম,মনিরুলের ছোট ভাই মোন্নাফ হোসেন এবং একই এলাকায় মনিরুল বন্ধু রঞ্জু কে আসামি করে একটি হত্যা মামলা করেন। উল্লাপাড়া মডেল থানা পুলিশ শুক্রবার কনস্টেবল মনিরুল ও তার মা মনিরা বেগম কে গ্রেপ্তার করে। উল্লাপাড়া মডেল উপ-পরিদর্শক হুজ্জাতুল ইসলাম জানান শনিবার (২৯ আগস্ট) গ্রেপ্তারকৃত মনিরুল ও তার মা মনিরা বেগম কে হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com