শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০৮-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন |
গৃহবধূর স্বজনেরা জানান বিবাহের সময় ১০ লাখ টাকা যৌতুক নিয়েছিল পুলিশ কনস্টেবল মনিরুলের পরিবার। জানা যায় পুলিশ কনস্টেবল মনিরুল অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেমের জড়িয়ে পড়ে, বিষয়টি তার স্ত্রী সুরভী জানতে পারলে বৃহস্পতিবার তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এরপর থেকেই গৃহবধূ সুরভী আক্তার কে রহস্যজনকভাবে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বাড়ির পাশেই পুকুর থেকে মাছ ধরার জাল দিয়ে খোঁজার সময় লাশটি ভেসে ওঠে। গৃহবধূ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিচারের দাবিতে পুলিশ কনস্টেবল মনিরুলের বাড়িঘর ভাংচুরের চেষ্টা চালায়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান এটা হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটি স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে। মেয়ে পরিবারের পক্ষ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। ওসি আরো জানান এই ঘটনায় জিজ্ঞাবাদের জন্য পুলিশ কনস্টেবল মনিরুল ও তার মা মনিরা বেগম কে আটক করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com