বেলকুচিতে ডিবির অভিযানে ৮টি পাইপগান সহ অশ্র ব্যবসায়ী আটক
১১ মে, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ডিবির অভিযানে ৮টি পাইপগান সহ অশ্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-০৮-২০২০ ১১:৫৪ পূর্বাহ্ন
বেলকুচিতে ডিবির অভিযানে ৮টি পাইপগান সহ অশ্র ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগান সহ গোপাল চন্দ্র সুত্রধর নামের এক অশ্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৮ আগষ্ট) ভোররাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে দেশীয় তৈরি ৮টি পাইপগান সহ গোপাল চন্দ্র সুত্রধর (৩২) নামের এক অশ্র ব্যবসায়ীকে আটক করে। সে দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের ছেলে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হক এই প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযার চালানো হয়। অভিযানে গোপাল চন্দ্র সুত্রধর নামের এক অশ্র ব্যবসায়ীকে ৮টি দেশীয় তৈরি পাইপ গান সহ আটক করা হয়। তার নামে ইতি পূর্বে অশ্রসহ একাধীক মামলা রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০৮-২০২০ ১১:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 858 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com