সিরাজগঞ্জে ইয়াবাসহ আ’লীগ নেতা আটক
১১ মে, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ইয়াবাসহ আ’লীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৭-০৮-২০২০ ০৭:২৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে ইয়াবাসহ আ’লীগ নেতা আটক
সোহাগ হাসান :মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ পৌর আ’লীগের সদস্য মাহবুবুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মাহবুবুর রহমান পৌর আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও ১০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেসি রোড ধানবান্ধী গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয় এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা জানান, র‌্যাবের হাতে আটককৃত মাহবুবুর রহমান পৌর আ’লীগের সদস্য ও সাবেক ১০নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বলে জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৭-০৮-২০২০ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com