শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৮-২০২০ ০৩:৫৯ অপরাহ্ন |
এম এ মাজিদ : ‘আপনার শহর পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখুন, আপনার সন্তানকে সকাল সন্ধ্যা পড়তে বসান’ এই স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে সচেতনামূলক এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার জে. আই. টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের রোভার স্কাউট দলের শিক্ষক শাহ-আলমের নেতৃত্বে ওই বর্ণাঢ্য র্যালী কলেজ চত্বর থেকে উপজেলা মডেল প্রেসক্লাব মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণকারী অধ্যক্ষ মো: সোলায়মান হোসেন কবির বলেন, করোনা মহামারিতে সকল স্কুল- কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া-লেখার ক্ষতি হচ্ছে। তাই এ অবস্থায় অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই উদ্যোগ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com