শিরোনামঃ
নিউজরুম ২৭-০৮-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন |
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আরিফ আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান সেতু কে রাখা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ আহমেদ জীবন,রহিম রুবেল ও মোঃ ইউসুফ আলী। যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন আবির, জাহিদ,পাপ্পু,শাহিন। সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান কায়েস,সহ-সাংগঠনিক মুরাদ,মনিরুল এবং অর্নব। দপ্তর সম্পাদক রাজিবুল,উপ-দপ্তর কাওসার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আরিফ,সহ-প্রচার আতিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল-আমিন,পরিকল্পনা সম্পাদক রিপন,ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল মমিন। উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com