চৌহালীর উমারপুর ইউপিতে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৬:১২ পূর্বাহ্ন

  

চৌহালীর উমারপুর ইউপিতে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০৮-২০২০ ০৩:২৬ অপরাহ্ন
চৌহালীর উমারপুর ইউপিতে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ

বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবেলারসহ ভাঙন ও পানি বন্দি হয়ে অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে সিরাজগঞ্জের চৌহালীতে ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন অসহায় মানুষের মাঝে দ্রুত ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাউলের বস্তা পৌঁছে দেওয়া হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন এর নির্দেশনা মোতাবেক দুরুত্ব বজায় রেখে উমারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়।

উপজেলার যমুনা নদীর পানিতে কৃষকদের বাড়ি ও উঠান পানি উঠে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। বর্ষা,বন্যা, ভারিবর্ষন ও করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্দ হয়ে বিপাককে সাধারণ মানুষ ।

বৃহস্পতিবার(২৭ আগষ্ট ২০২০) সকালে উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদ থেকে এসব কার্ডধারী মানুষের মধ্যে ভিজিডি কার্ডের ৪৭৮ টি পরিবারের মাঝে ৩০কেজি করে চল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার ( উমারপুর ইউপির দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ অলীউল্লাহ, মনিটরিং হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুল মতিন মন্ডল, চৌহালী প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আব্দুর রউফ প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। কার্ডধারীরা বলেন, এ চেয়ারম্যানের নেতৃত্ব আমরা সকল কাডধারীরা চাল ঠিকমতই পেয়েছি আমরা চেয়ারম্যান এর মাধ্যমে সরকারের চাল সময়মত পেয়ে খুব খুশি। ট্যাক অফিসার মোঃ অলীউল্লাহ বলেন, ইউএনও সারের নির্দশনা মোতাবেক গুদামঘরে মজুদ করা সম্পন্ন চাল বুজে নেই এবং কোভিড-১৯ মহামারি সময়ে স্বাস্থ্য বিধি মেনে উমারপুর ইউনিয়ন পরিষদ থেকে ৪৭৮জন ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাউল বিতরণ কর হয়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৮-২০২০ ০৩:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com