শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৮-২০২০ ০৩:২৩ অপরাহ্ন |
বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবেলারসহ ভাঙন ও পানি বন্ধি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে সিরাজগঞ্জের চৌহালীতে ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন অসহায় মানুষের মাঝে ১০কেজি করে চাল দেওয়া হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন এর নির্দেশনা মোতাবেক দুরুত্ব বজায় রেখে ঘোরজান ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়। বর্ষা,বন্যা, ভারিবর্ষন ও করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্দ হওয়ায় বিপাককে সাধারণ মানুষ ।
বৃহস্পতিবার (২৭আগষ্ট ২০২০) সকালে উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদ থেকে এসব উপকারভোগী কার্ডধারী মানুষের মধ্যে ৬১৬টি পরিবারের মাঝে ১০কেজি করে জি আর চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারে দায়িত্ব প্রাপ্ত অফিসার ( ট্যাগ) মোঃ জালালউদ্দীন, মনিটরিং অফিসার পৃতীশ চন্দ পাল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী,সচিব রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ,ইউপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। ট্যাক অফিসার মোঃ জালাল উদ্দীন বলেন, ইউএনও সারের নির্দশনা মোতাবেক সম্পন্ন বুজে নিয়ে এবং কোভিড-১৯ মহামারি সময়ে দুরুত্ব বজায় রেখে ঘোরজান ইউনিয়ন পরিষদ থেকে ৬১৫জন উপকারভোগীকে করে ১০ কেজি করে চাল বিতরণ কর হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com