শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৮-২০২০ ১০:৫৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (২৬ আগস্ট) মৌচাষীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদে বেলা সাড়ে এগারোটায় এ সভা হয়।
এসভায় সভাপতিত্ব করেন মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ প্রধান অতিথি হয়ে এ সভায় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমী, বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর লিটন প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৌচাষীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ মোহনপুরে গভর্ন্যান্স প্রকল্পে একটি মধু প্রসেসিং প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়ে সম্ভব্য জায়গা পরিদর্শন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com