শাহজাদপুর জামিরতা বাজারের বেহাল দশা
২৩ এপ্রিল, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন

  

শাহজাদপুর জামিরতা বাজারের বেহাল দশা

দিলীপ গৌর
২৬-০৮-২০২০ ০৬:০৫ অপরাহ্ন
শাহজাদপুর জামিরতা বাজারের বেহাল দশা

 শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ব্যস্ততম বাজার ও বড় গরুর হাট বলে খ্যাত জামিরতা বাজারের বেহাল দশা। একমাত্র এই বাজারটি বর্তমানে এমন অবস্থা হয়েছে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে এই বাজার দিয়ে গ্রায় ২০টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। প্রতিদিন অনেক সিএনজি, লছিমন, করিমন ও অটোরিকসা চলাচল করে।

বাজারের সড়কের রাস্তার বৃষ্টিতে পিচ উঠে গিয়ে গর্তের ন্যায় সৃষ্টি হয়েছে। ফলে কোন যানবাহনই চলাচল করতে পারছে না। রাস্তার অবস্থা করুণ হওয়ায় মানুষজন চলাচল করতে পারছে না। আজ ২৬ আগস্ট  বুধবার সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার মধ্যে ব্যস্ততম বাজার জামিরতা। যমুনা তীরবর্তী এই বাজার হওয়ায় বিভিন্ন এলাকা থেকে এই বাজারে মানুষ পণ্য কিনতে আসে।

বর্তমানে রাস্তার বেহাল দশা হওয়ায় এলাকার মানুষের চরম দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে এ রাস্তায় বিশাল পানি জমে যায়। কাঁদা আর ঘোলা পানিতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে না। দুর্গন্ধে স্থানীয় ব্যবসায়ীদের চরম অসুবিধার সৃষ্টি হয়। ব্যবসায়ী বাবু হোসেন, মানিক মিয়া, বাদশা মিয়া, ফুলচান হোসেন জানান, সপ্তাহে শনিবারে এখানে বিশাল হাট বসে বিভিন্ন এলাকা থেকে এই হাটে গরু বিক্রি করতে আসে।

এ হাটের আলাদা ঐতিহ্য আছে। বহু পুরাতন এই হাটে আগে জমিদাররা খাজনা তুলতো। দীর্ঘদিন ধুরে এই রাস্তার বেহাল দশা হলেও কেউ এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় না। রাস্তা খারাপ হওয়ায় এলাকার মানুষের বিশাল সমস্যা হয়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানান। পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসমান গনি জানান, শুধু এই বাজারই না শাহজাদপুর থেকে ১০ কিলোমিটার এই বাজারে আসতে ৯ কিলোমিটারই রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

আমি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি। প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করবে বলে আমাকে জানিয়ে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা জানান, খুব শীঘ্রই আমরা রাস্তাটি মেরামত করবো।


দিলীপ গৌর ২৬-০৮-২০২০ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com