শিরোনামঃ
দিলীপ গৌর ২৫-০৮-২০২০ ০৬:২২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ট এলাকায় তীব্র যানজট। সাধারণ মানুষে চরম ভোগান্তী। গ্রামের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় মাল বোঝাই মিনি-ট্রাক আইগবাড়ি ছোট্ট একটি খাদের মধ্যে পড়ে যায়। এ কারণে অল্পের জন্য বেঁচে গেলো বড় দূর্ঘটনার হাত থেকে। ( ২৫ আগস্ট) মঙ্গলবার সকাল থেকেই শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ট এলাকায় রাস্তা সংস্কারের কারণে প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ব্যাপি সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
এত করে, সাধারণ মানুষের চরম ভোগান্তীর সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকায় বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা মহা বিপাকে পড়ে। তীব্র যানজটের কারণে যাত্রীরা ক্ষোভে-বিক্ষোভে ফেঁটে পড়ে। যানজটের কারণে অনেক অনেক যানবাহন আবার বিকল্প রাস্তা হিসেবে শহরের ভিতর দিয়ে চলাচল করতে দেখা গেছে।
বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় মালবাহী সিরাজগঞ্জগামী একটি মিনি-ট্রাক আইগবাড়ি রোডের খাদে পড়ে যায় এসময় অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই মিনি-ট্রাকটি। এদিকে বিশাল যানজট লেগে থাকলেও স্থানীয় পুলিশ-প্রশাসনের কাউকে লক্ষ্য করা যায় নি। শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিক দিয়ে যানজট নিরসন করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com