মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান-ডাঃ মিল্লাত এমপি
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন

  

মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান-ডাঃ মিল্লাত এমপি

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৮-২০২০ ০৯:০৯ অপরাহ্ন
মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান-ডাঃ মিল্লাত এমপি
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, দলের নেতা-কর্মীসহ দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপন করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। আবার নিজেরা লাভবান হই।’ তিনি আরও বলেন, ‘এই গাছ বিক্রির টাকাও আপনাদের সংসারের উপযোগী হবে।’ সোমবার (২৪ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে পৌর আওয়ামীলীগের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাঃ হাবিবে মিল্লাত এমপি আরও বলেন, সকলকে ফলজ, বনজ ও ভেষজ এই তিন প্রজাতির গাছ অন্তত একটি করে হলেও লাগাতে হবে। ‘যেখানেই হোক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গন, কবরস্থান, বসতবাড়ির আশপাশে, বাড়ির ছাঁদে বা রাস্তার পাশে হলেও গাছ লাগাতে হবে। আর ব্যাপকভাবে ফলের গাছ লাগাতে হবে। কারণ আমাদের পুষ্টি এই ফল থেকে আসে।’ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করুন এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করুন। পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক দানী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, এ্যাড. বিমল কুমার দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রউফ পান্না, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৮-২০২০ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 539 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com