নাগরপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রেফতার ১
১১ মে, ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৪-০৮-২০২০ ০৮:৩৭ অপরাহ্ন
নাগরপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রেফতার ১

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মোটরসাইকেল সহ ১ জন চোরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার (২৩ আগষ্ট) রাতে সদর বাজারের মসজিদ রোড থেকে একটি বাজাজ ডিসকভার মোটর সাইকেল চুরি করে পালানোর সময় সিএনজি অফিসের সামনে থেকে পুলিশ চোর মাহফুজ রানা ওরফে লিয়ন খান (৩০) কে আটক করে। সে দেলদুয়ার উপজেলার আলালপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. আজহারুল ইসলামের ছেলে।

রবিবার রাতে প্রতিদিনের মতই নাগরপুর থানা পুলিশের একটি দল এসআই দয়াল, এএসআই মো. আব্দুল মজিদ, এএসআই মো. হারুন অর রশিদ সদর বাজারের বিভিন্ন স্থানে কর্তব্য পালন করছিল। এ সময় বাজারের সিএনজি অফিসের সামনে ডিউটি পালনের সময় তাদের কাছে একটি নীল রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেল যার রেজি: নং-টাঙ্গাইল-হ-১৪-৯১৯১ আসলে মোটরসাইকেল চালককে তারা সিগনাল দেয়। তখন চালক মোটরসাইকেল ফেলে পালাতে চাইলে সেসময় তাকে আটক করে পুলিশের দলটি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসে চুরির আসল ঘটনা। তখন চোর লিয়ন জানায় সে একটু আগে কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি মুদি দোকানের সামনে থেকে কৌশলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে আসে। পরে জানা যায় মোটরসাইকেলটি উপজেলার সহবতপুর ইউনিয়নের মাইলজানী গ্রামের মো. আজগর আলীর ছেলে মো.ইয়াকুব মিয়ার। সে বাজার মসজিদের সামনে মোটরসাইকেল রেখে একটি দোকানে গিয়েছিল। পরে এসে দেখে তার মোটরসাইকেলটি সেখানে নেই। খোজাখুজি করতে গিয়ে ইয়াকুব জানতে পারে থানা পুলিশ একটি মোটরসাইকেলসহ চোর ধরেছে। সেখানে গিয়ে দেখে বাইকটি তার। এই চুরির ঘটনায় ইয়াকুব বাদী হয়ে নাগরপুর থানায় ১২ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে।

সোমবার সকালে থানাপুলিশ চোর লিয়নকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৪-০৮-২০২০ ০৮:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com