তাড়াশের শিক্ষা গুরু সর্বজন শ্রদ্ধেয় আলহাজ ফজলুর রহমানের মৃত্যুতে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের শোক
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৮-২০২০ ০৭:৫৯ অপরাহ্ন
|
|
তাড়াশের শিক্ষা গুরু সর্বজন শ্রদ্ধেয় আলহাজ ফজলুর রহমানের মৃত্যুতে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের শোক
এম এ মাজিদ:
তাড়াশের শিক্ষাগুরু সর্বজন শ্রদ্ধেয় আলহাজ মো: ফজলুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাব।
সোমবার (২৪ আগষ্ট) বিকেলে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি উত্তেফাক সংবাদদাতা গোলাম মোস্তফা, সহসভাপতি, মানবজমিন প্রতিনিধি এম এ মাজিদ, সাধারন সম্পাদক, নয়াদিগন্ত সংবাদদাতা লুৎফর রহমান, যুগ্নসাধারন সম্পাদক খবর পত্র প্রতিনিধি শামিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, আমাদের নতুন সময়ের প্রতিনিধি হাদিউল হৃদয়, বিজনেস বাংলাদেশর প্রতিনিধি রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক ,গণকন্ঠের প্রতিনিধি রোমন হোসেন উজ্জল।
উল্লেখ আলহাজ ফজলুর রহমান সোমবার বিকেলে অসুস্থ্য হয়ে পড়লে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর।
তিনি তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।এবং বর্তমান ওই স্কুল ও তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৮-২০২০ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ