২৫ আগষ্ট রুপা হত্যার ৩ বছর পুর্ণ হবে!! রায় কার্যকর আজও হয়নি হতাশায় পরিবার
১১ মে, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

২৫ আগষ্ট রুপা হত্যার ৩ বছর পুর্ণ হবে!! রায় কার্যকর আজও হয়নি হতাশায় পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৮-২০২০ ০৭:২৬ অপরাহ্ন
২৫ আগষ্ট রুপা হত্যার ৩ বছর পুর্ণ হবে!! রায় কার্যকর আজও হয়নি হতাশায় পরিবার
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশের আইন বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপা হত্যার ২৫ আগষ্ট ৩ বছর পুর্ণ হবে। এখুন পর্যন্ত মামলার রায় কার্যকার না হওয়ায় রূপার পরিবারসহ এলাকাবাসী চরম হতাশা প্রকাশ করেছে। রুপার বিধবা মা হাসনা হেনা বেগম (৫৮) সাথে কথা হলে তিনি বলেন, রুপা তার ভাই-বোনদের জন্য সবকিছু করার প্রবল ইচ্ছা প্রকাশ করত। স্বপ্ন দেখতো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন বড় কর্মকর্তা হবে। এখন একটাই দাবি দ্রæত আসামিদের রায় কার্যকর করা হোক। মামলার বাদী রূপার বড় ভাই হাফিজুর রহমান বলেন, দÐপ্রাপ্ত আসামিরা ২০১৮ সালের ১৮ ফেব্রæয়াারি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। এরপর গত ১৯ মাসেও চাঞ্চল্যকর এ মামলায় শুনানি শুরু হয়নি। নিম্ন আদালতে দ্রæততম সময়ে মামলার রায় ঘোষণায় আমরা সন্তুষ্ট হয়ে ছিলাম। কিন্তু উচ্চ আদালতে আসামিদের আপিলের পর মামলাটি গত ৩ বছর ঝুলে থাকায় আমরা হতাশ হয়ে পড়েছি। তিনি আরও বলেন, ক্ষতিপূরণ হিসেবে ছোঁয়া পরিবহনের বাসটি পরিবারকে দেওয়ার যে আদেশ আদালত দিয়েছেন, তাও কার্যকর করা হয়নি। বিচারের সর্বশেষ পর্যায়ে যেতে কতদিন সময় লাগবে তা আমাদের জানা নেই। ততদিনে হয়তো বাসটি ভাঙাড়ি হিসেবে বিক্রি করলেও হয়ত তখন কহে নেবে না। এতে ক্ষতিপূরণ পাওয়ার আশাও ক্ষীণ। ৩ বছর হলো অপেক্ষায় আছি, কবে দেখবো আমার বোনের হত্যা কারীদের ফাঁসি হয়েছে। উল্লেখ, ২০১৭ সালের ২৫ আগস্টে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বাসের সুপার ভাইজার, ডাইভার ও হেলপার রাতে রূপাকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে রাস্তায় ফেলে দেয়। পরে মধুপুর থানা পুলিশ রুপার লাশ উদ্ধার করে। এনিয়ে তখন সারাদেশে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে বেশ আলোড়ন সৃষ্টি করে। পরিচয় না পেয়ে পরের দিন ২৬ আগস্ট ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এরপর ২৭ আগস্ট নিহতের বড়ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় রক্তাক্ত লাশের ছবি শনাক্ত করেন, অজ্ঞাত যুবতিটি তার ছোট বোন ও ঢাকা আইডিয়াল ল কলেজের শেষ বর্ষের ছাত্রী জাকিয়া সুলতানা রুপার। ৩১ আগস্ট রুপার মরদেহ কবর থেকে উত্তোলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঐদিন রাতেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের কবরস্থানে রুপার লাশ দাফন করা হয়। নিহত রুপা ওই গ্রামের মৃত জেলহাজ প্রামাণিকের মেয়ে। ঘটনার জেরে টাঈাইল জেলা আদালতে রূপা ধর্ষণ ও হত্যা মামলায় ৪ পরিবহণ শ্রমিক দোষী সাব্যস্থ হলে আদালত তাদের ফাঁসি ও রূপার পরিবারকে বাসটি দেবার রায় প্রদান করেন। এরপর মামলার আসামীগণ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে সেই থেকে ওই মামলার পরবর্তী শুনানীর দিন তারিখ ধার্য না হওয়ায় মামলাটি হাইকোর্টে ঝুলে আছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৮-২০২০ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com