শিরোনামঃ
দিলীপ গৌর ২৪-০৮-২০২০ ০৫:১৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মুরগীপট্রি এলাকা থেকে হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গতকাল ২৩ আগস্ট রোববার গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল শাহাজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মুরগীপট্রি এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইমান আলীর পুত্র মহসিন (৪৫) কে ০১ গ্রাম হেরোইন , ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ৫,০০০/- টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দ্বারিয়াপুর মহল্লার মুরগীপট্রি রোডের শাহ্ মকদম হোটের এর সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মহসিনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com