তাড়াশে প্রবীন শিক্ষক ফজলুর রহমানের ইন্তেকাল
১৭ জুন, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে প্রবীন শিক্ষক ফজলুর রহমানের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৮-২০২০ ০৫:১৪ অপরাহ্ন
তাড়াশে প্রবীন শিক্ষক ফজলুর রহমানের ইন্তেকাল

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রবীন শিক্ষক ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫)।
সোমবার দুপুর ৩টায় দিকে এনায়েতপুর মেডিকেলে নেয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫)।
প্রবীন শিক্ষক আলহাজ ফজলার রহমান তাড়াশ পৌরসভার আসানবাড়ী গ্রামের মৃত আলহাজ্ব মহির উদ্দিন সরকারের ছেলে ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ছিলেন। এছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, সাবেক সাংসদ গাজী ম,ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল হক, সাধারন সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সাধারন সম্পাদক আফসার আলী, তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দসহ রাজনৈতিক,সামাজিক, শুশীল সমাজ ও নানা শ্রেনি পেশার মানুষ গভীরভাবে শোকাহত। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৮-২০২০ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 648 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com