শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-০৮-২০২০ ০৩:০২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে পিটিয়ে আহত করে এক গৃহবধুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পাষন্ড স্বামী। বর্তমানে ওই গৃহবধু শারীরিক ও মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। গৃহবধুর মা ও ভাই অত্যাচারী স্বামীর হাত থেকে গৃহবধুকে রক্ষায় পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন।
(২৪ আগষ্ট) সোমবার সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় ২০০০ সালে কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে হাওয়া বেগম এর সাথে মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে কামরুলের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের দুইটি সন্তানের জন্ম হয়। গত আট বছর পূর্বে কামরুল দ্বিতীয় বিয়ে করে। এর পর থেকে কামরুল নানা অযুহাতে প্রথম স্ত্রী হাওয়াকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে। সন্তানদের মুখের দিকে চেয়ে গৃহবধু হাওয়া বেগম স্বামীর চাহিদা মেটাতে গার্মেন্টস এ চাকুরী জুটিয়ে পেশায় কশাই স্বামীকে সাধ্যমত টাকা পয়সা দিতে থাকে। এরই এক পর্যায়ে গত কোরবানির ঈদে সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ জমানো কুড়ি হাজার টাকা কামরুল হাওয়া বেগমের নিকট থেকে জোর পূর্বক নিয়ে নেয়। বাধা দিলে হাওয়াকে মারধোর করে দুটি ছেলে সহ বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
হাওয়া বেগম জানান, ইতোমধ্যে স্থানীয়ভাবে একাধিকবার দেন দরবার করেও এর কোন সুরাহা মেলেনি।
এ বিষয়ে স্থানীয় মাতব্বর আবু তাহের জানান, অভিযুক্ত কামরুল কশাই খুব খারাপ লোক। এ বিষয়ে একাধিকবার বিচার করা হয়েছে। কিন্ত কোন সমাধান পাওয়া যায়নি। মেয়েটিকে আইনি আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com