রায়গঞ্জে র‌্যাব কর্তৃক ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:০৩ পূর্বাহ্ন

  

রায়গঞ্জে র‌্যাব কর্তৃক ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-০৮-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন
রায়গঞ্জে র‌্যাব কর্তৃক ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল সহ মোঃ আনিসুর রহমান(২৬), মোঃ এমদাদুল হক মিলন(২৬) এবং মোঃ শফিকুল ইসলাম(৩১) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত মোঃ আনিছুর রহমান, হলেন  দৌলত পুর গ্রামের, রায়গঞ্জ থানার মোঃ ফজলার রহমান ও মোঃ এমদাদুল হক মিলন হলেন  দৌলতপুর গ্রামের, রায়গঞ্জ থানার মৃত- গনি শেখ এবং মোঃ শফিকুল ইসলাম হলেন ঘুড়কা নতুন পাড়া, সলঙ্গা থানার মৃত-নজির উদ্দিন এর ছেলে।

এ সময় তাদের নিকট ৪৭ পিস ফেন্সিডিল, ০৩ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড, ও নগদ ১০,৮০০/- টাকা উদ্ধার করা হয়। স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর ”ল” অফিসার অতিঃ এসপি মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ আগস্ট রাত ০২.২৫ ঘটিকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আনিছুর রহমান এর বসত বাড়ির পশ্চিম পার্শ্বের চৌচালা টিনের রান্না ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৮-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com