বিপদে পাশে দাড়াঁনো ডাক্তার বিউটি করোনা মুক্ত
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন

  

বিপদে পাশে দাড়াঁনো ডাক্তার বিউটি করোনা মুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৮-২০২০ ০৫:২৮ অপরাহ্ন
বিপদে পাশে দাড়াঁনো ডাক্তার বিউটি করোনা মুক্ত
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে গরীবের ডাক্তার খ্যাত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) ডাক্তার বিউটি পারভীন করোনা হতে মুক্ত হয়েছেন। বাংলাদেশে করোনার পার্দুভাব শুরু থেকেই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েন। তাড়াশ হাসপাতাল সুত্রে জানা যায়, গত (৬ আগস্ট) বিউটি পারভীনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে পাঠালে (৮ আগস্ট) তার দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এবং ওই দিন থেকে তিনি তাড়াশ হাসপাতালের ১৪ দিন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ আগস্ট আবার নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠালে রবিবার (২৩ আগস্ট) দুপুরে তার করোনা নেগিটিভ রিপোর্ট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার জামাল মিঞা শোভন। উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের সংবাদ কর্মী হাদিউল হৃদয় বলেন, ডাক্তার বিউটি পারভীন উপজেলার অসহায় দুঃস্থ্য মানুষের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। শুধু স্বাস্থ্য কমপে¬ক্সে নয়, করোনার ঝুঁকি উপেক্ষা করে সকাল থেকে গভীর রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। এছাড়াও তিনি মহামারী করোনায় সময় সামান্য সময়ের জন্য নিজের কাজকে অবহেলা করেননি। নিজ দায়িত্ববোধ থেকেই তিনি গরীর দুঃখী অসহায় মানুষের সেবা করেছেন। এলাকাবাসীর অনেকেই বলেন, বিপদ মুহুর্তে যখন কোন ডাক্তারকে টাকা দিয়েও কাছে পাওয়া দুষ্কর। সেখানে ডাঃ বিউটি পারভীনকে ডাকা মাএই কাছে পাওয়া যায়। তার কাছে টাকা বড় বিষয় নয়, যেন মানব সেবাই বড় বিষয়। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) ডাক্তার বিউটি পারভীন বলেন, ১৪ দিন করোনায় আক্রান্ত হয়ে আইসোলশনে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় আমি করোনা হতে মুক্ত হয়েছি। আজ থেকে আবার গরীব অসহায় ও দিনমুজুর মানুষের সেবায় কাজ করতে চাই। আমার কাছে মানব সেবাই বড় ধর্ম।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৮-২০২০ ০৫:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com