চৌহালীতে ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

চৌহালীতে ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৩-০৮-২০২০ ০২:০৫ অপরাহ্ন
চৌহালীতে ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ
চৌহালী প্রতিনিধি বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবেলারসহ ভাঙন ও পানি বন্ধি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন অসহায় ৩৬৮ পরিবারের মাঝে ভিজিডি কার্ডের ৩০ কেজি করে ৩৬৮ বস্তা চাল পৌঁছে দিচ্ছেন চৌহালী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘোরজান ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়। রবিবার(২৩ আগষ্ট ২০২০) সকালে উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদ থেকে এসব কাডধারী মানুষের মধ্যে ভিজিডি কাডের ৩৬৮ টি পরিবারের মাঝে ৩০কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারে দায়িত্ব প্রাপ্ত অফিসার ( ট্যাগ) মোঃ জালালউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান মিয়া, চৌহালী প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ,ইউপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। বাউলকান্দি গ্রামের বেল্লাল মিয়ার স্ত্রী ফজিলা, মুরাদপুরের মাজেদা ও মালেকা বলেন, এপর্যন্ত ১৯ মাসের চাল ঠিকমতই পেয়েছি আমরা চেয়ারম্যান এর মাধ্যমে সরকারের চাল পেয়ে খুব খুশি। ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, এ মাস দিয়ে মোট ১৯ মাসের চাল অসহায়, কর্মহীন পরিবারের মাঝে সফল ভাবেই বিতরণ করেছি ৷ ট্যাক অফিসার মোঃ জালাল উদ্দীন বলেন, ইউএনও স্যারের নির্দশনা মোতাবেক সম্পন্ন বুঝে নিয়ে এবং কোভিড-১৯ মহামারির সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘোরজান ইউনিয়ন পরিষদ থেকে ৩৬৮ জন ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাউল বিতরণ কর হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৩-০৮-২০২০ ০২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com