শিরোনামঃ
দিলীপ গৌর ২২-০৮-২০২০ ০৮:০৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গতকাল ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার রূপপুর উড়িরচরে বানভাসি ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দলীয় মেয়র পদপ্রার্থী তরু লোদী।
এদিন সন্ধ্যায় শত শত বানভাসিদের মাঝে নিজ হাতে বিতরণ কালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র মুক্ত এই দেশে কোন মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সব সময় অসহায়, দূঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে যাবে। তিনি আরো বলেন, আমি সব সময় আপনাদের সাথে পাশে থেকে সেবা করে যেতে পারি।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, আওয়ামীলীগ নেতা এ্যাপোলো, আনু লোদী, মোছলেম উদ্দিন খাঁ, আসলাম আলী, হিরু বিশ্বাস, তৈয়ব আলী, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সাজ্জাদ হোসেন, হাবিবুল হক ছাব্বির, রাইয়ান লোদী প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com