শিরোনামঃ
দিলীপ গৌর ২২-০৮-২০২০ ০৮:০৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের বিশিষ্ট তাঁত কাপড় ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শফিকুল ইসলাম শফি (৬৪) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২২ আগস্ট শনিবার ভোরে মৃত্যুবরন করেছেন ( ইন্না লিল্লাহের...... রাজিউন)। আজ বিকেলে খুকনী আটারদাগ হাফেজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে ওই মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে শফি হাজীর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com