কাজিপুরে নদীতীর রক্ষাবাধে ধস
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে নদীতীর রক্ষাবাধে ধস

আব্দুল জলিল
২২-০৮-২০২০ ০৯:৩২ পূর্বাহ্ন
কাজিপুরে নদীতীর রক্ষাবাধে ধস

স্টাফ রিপোর্টারঃ  কাজিপুর উপজেলার ১ নং সাইড ঢেকুরিয়া পয়েন্টের শহিদ এম মনসুর আলী ইকোপার্ক  এর একশ গজ উত্তরে নদীতীর রক্ষাবাধে ধস নেমেছে। শনিবার ভোররাত সাড়ে তিনটা থেকে এই ধস শুরু হয়ে এ পর্যন্ত একশ মিটার বাধ নদীগর্ভে চলে গেছে।

 শনিবার (২২আগস্ট) সকালে সরেজমিন ভাঙন কবলিত স্থানে গিয়ে দেখে গেছে আতঙ্কিত লোকজন বাড়িঘর ও অন্যান্য জিনিসপত্র  ট্রাকযোগে সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন বালিভর্তি জিওব্যাগ ফেলছে।

এসময়  স্থানীয় ইউপি সদস্য ও মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম জানান, ‘ভোররাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেইসময় প্রচন্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে কয়েক মিনিটের মধ্যে আজগর আলীর একটি ঘর, টিউবওয়েল পানিতে দেবে যায়। ’

 পাউবোর উপসহকারি প্রকৌশলী (এসও) হায়দার আলী জানান, ‘ভোর থেকে আমরা পাঁচশ জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছি। প্রচন্ড বৃষ্টির কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ’ 

এদিকে তীর রক্ষা বাধের পুরাতন ওয়াপদা বাধ সংলগ্ন স্থানে এই ধস দেখা দেওয়ায় ব্যাপক ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও  আশপাশের সহস্রাধিক পরিবার।


আব্দুল জলিল ২২-০৮-২০২০ ০৯:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 526 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com