করোনা জয় করলেন উল্লাপাড়া যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন

  

করোনা জয় করলেন উল্লাপাড়া যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৮-২০২০ ০৮:১৮ অপরাহ্ন
করোনা জয় করলেন উল্লাপাড়া যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করেনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়েছেন উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল। এরআগে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় ১৪ হোম কোয়ারান্টাইনে ছিলেন। দ্বিতীয় নমুনা পরীক্ষার পর শুক্রবার (২১ আগস্ট) এর ফলাফল করোনা নেগেটিভ হয়েছে। মীর আরিফুল ইসলাম উজ্জ্বল জানান করোনার আক্রান্ত ব্যক্তির যে লক্ষ্মণ গুলো থাকে এর একটিও তার মধ্যে ছিলো না। তিনি বেশ সুস্থ ছিলেন। তিনি সবাই কে ভিটামিন সি জাতীয় ফল এবং শাকসবজি বেশিবেশি খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি মনে করেন স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা নেই। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল আরো জানান যারা তার অসুস্থতার জন্য রোগমুক্তি কামনায় যারা প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৮-২০২০ ০৮:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 474 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com