সলঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু নাইম নিহত
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২১-০৮-২০২০ ০৭:১২ অপরাহ্ন
|
|
সলঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু নাইম নিহত
জি,এম স্বপ্না :সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা- বগুড়া মহাসড়কের দাদপুর জিআর কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহত নাঈম ঐ এলাকার দাদপুর রায়ের পাড়ার সোহরাব হোসেনের ছেল । হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে জিআর কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিল শিশু নাঈম। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-০৮-২০২০ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ