শিরোনামঃ
দিলীপ গৌর ২১-০৮-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা বলেছেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ স্থানীয় নেতাদের হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগকে নেতৃত্বশূণ্য করাই ছিল ওই বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্যে। যারা দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল এবং জামায়াত বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছিল।
যে শক্তি ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল সেই একই শক্তি শেখ হাসিনাকে হত্যা করতে পরিকল্পিতভাবে ২১ আগস্টে গ্রেনেড হামলা নিক্ষেপ করেছিল। শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই বাংলাদেশকে আবারও পাকিস্তানে করা যেতো এটাই ছিল মূল উদ্দেশ্যে। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে একটি দলের প্রধান সহ হত্যা করার নজির বিহীন ঘটনার তিনি ঘটনার মূল পরিকল্পনা করেন তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
আজ ২১ আগস্ট শুক্রবার পৌর এলাকার গৌরি সিনেমা হল সংলগ্ন বঙ্গবন্ধু পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি উপরোক্ত কথা বলেন প্রভাষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, তারিকুল ইসলাম খান, হিরা, ডাক্তার মিলন, রফিকুল ইসলাম খোকন প্রমুখ। এর আগে ২১ আগস্ট নিহত সকল শহীদদের স্বরণে এক শোক র্যালি বের করে। র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও কালো ব্যাচ ধারণসহ নানা কর্মসূচী পালন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com