শিরোনামঃ
দিলীপ গৌর ২১-০৮-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: ২১ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ দিনভর নানা কর্মসুচি পালন করে । এ উপলক্ষে সকালে নিহতদের স্বরনে দলীয় অফিসে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। বিকেলে দলীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ব্যাপারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ কাজল, প্রভাষক জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু হাজী আব্দুল মুমিন, মিজানুর রহমান মজনু প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com