তাড়াশে বন্যার্ত অসহায়দের মাঝে ত্রান বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

তাড়াশে বন্যার্ত অসহায়দের মাঝে ত্রান বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৮-২০২০ ০৬:০৮ অপরাহ্ন
তাড়াশে বন্যার্ত অসহায়দের মাঝে ত্রান বিতরণ
আশরাফুল ইসলাম রনি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষির্কীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বন্যার্ত গরীব, দুখি ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১) বিকালে তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর আয়োজনে উপজেলার তাড়াশ, কুন্দইল ও মাকড়শোন গ্রামের ১৫০জন বন্যার্ত গরীব, দুখি ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল ও আটা। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, কালব এর সিরাজগঞ্জ ও পাবনা (খ) অঞ্চলের ডিরেক্টর বাবুল রেনতোষ, সিরাজগঞ্জ ও পাবনার ডিএম কোরবান আলী, তাড়াশ কালব এর চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইসচেয়ারম্যান আইয়ুবুর রহমান রাজন, সেক্রেটারী সিরাজুল ইসলাম ও পরিচালক সুলতানা পারভীন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৮-২০২০ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 386 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com