একুশে আগস্টের শহিদদের প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ফুলেল শ্রদ্ধা
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন

  

একুশে আগস্টের শহিদদের প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ফুলেল শ্রদ্ধা

আব্দুল জলিল
২১-০৮-২০২০ ১২:৪৫ অপরাহ্ন
একুশে আগস্টের শহিদদের প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ফুলেল শ্রদ্ধা

স্টাফ রিপোর্টারঃ  আজ ২১ আগস্ট এর প্রথম প্রহরে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আ.লীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটি। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম বলেন, ‘স্বাধীনতা বিরোধী য়ড়যন্ত্রকারীরা সেদিন বর্তমান প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই নারকীয় তান্ডব চালিয়েছিলো। কিন্তু রাখে আল্লা মারে কে? তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বাংলার মানুষ এসব  পিচাশদের চিনে গেছে। তাদের বিচারও হচ্ছে । সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি সকল শহিদের আত্মার শান্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জান্নাতুল হক শাপলা, রোকন উদ্দিন পাঠান, রাশেদুল ইসলাম রাজিব, এস বিজয়, সরকার আলম, মোহাম্মদ হোসেন জীবন, রাজিয়া বেগমসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ। 


আব্দুল জলিল ২১-০৮-২০২০ ১২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com