তাড়াশে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১১ মে, ২০২৬ ০৪:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৮-২০২০ ০৯:১১ পূর্বাহ্ন
তাড়াশে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে গাজাঁসহ মোঃ নজরুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।
গ্রেফতার মাদক ব্যবসায়ী উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। 

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২, সিপিএসসি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে তাড়াশ উপজেলার দেশী গ্রাম বাজারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বসত বাড়ীর পূর্বপাশে ফাঁকা স্থানে অভিযান তাকে ১০০ গ্রাম গাঁজাসহ, হাতে নাতে গ্রেফতার করা হয়। 
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৮-২০২০ ০৯:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 535 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com