কাজিপুরে কেন্দ্রিয় কৃষকলীগের সার, বীজ ও ত্রাণ বিতরণ
২২ এপ্রিল, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

কাজিপুরে কেন্দ্রিয় কৃষকলীগের সার, বীজ ও ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
২০-০৮-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন
কাজিপুরে কেন্দ্রিয় কৃষকলীগের সার, বীজ ও ত্রাণ বিতরণ

 স্টাফ রিপোর্টারঃ কাজিপুরে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ কৃষকদের মাঝে সার, বীজ ও ত্রাণ বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেল চারটায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি রফি খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকলীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র চন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম এমপি, সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ সাখাওয়াত হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান, কাজিপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সহ সভাপতি ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।


আব্দুল জলিল ২০-০৮-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com