শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৮-২০২০ ০৪:৫২ অপরাহ্ন |
গত ১৭ আগষ্ট ২০২০ ইং তারিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ১৮ আগষ্ট বিভিন্ন স্থানিয় পত্রিকায় “শোক দিবসে বেলকুচির বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালনে বাধা" এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যাহা বলা হয়েছে তাহা আদৌ সঠিক নয়। ইহা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ১৫আগস্ট (শনিবার) ২০২০ ইং তারিখ সকালে বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজে সকাল ৭ ঘটিকায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া যথযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস পালনের জন্য কোনো রকমের বাধা দেওয়ার চেষ্টা করা হয় নাই।
একটি কুচক্রি মহল সাংবাদিকদের মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজে, সুনাম নষ্ট করর জন্য ষড়যন্ত্রমুলক ভাবে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমার বানিয়া গাঁতি গ্রামের জন সাধারনের পক্ষ হইতে জানাইতেছি যে ১৫ ই আগস্ট (শনিবার) ২০২০ ইং তারিখে জাতীয় শোক দিবসে সকাল ৭ ঘটিকায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষ , কিছু শিক্ষক ব্যাতিত সকল শিক্ষক ও কর্মচারী উপস্থি ছিলেন। জাতির জনক এর সম্পর্কে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল শেষে ১১ টায় শিক্ষক ও কর্মচারীগন চলে যায়। মিলাদ ও দোয়া মাহাফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক মোঃ আব্দুস বারী সাহেব। উক্ত জাতীয় শোক দিবসে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক অনুপস্থি ছিলেন এ বিষয়টি এবং অন্যান্য অপকর্মকে আড়াল করার জন্য এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদটি প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী গ্রামের পক্ষে ডাঃ মোহাম্মদ আলী সদস্য উপজেলা আওয়ামীলীগ বেলকুচি, সিরাজগঞ্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com