সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ নির্বাচনে মনসুর পরিবারের দুই ভাই মনোনয়ন প্রত্যাশী
০৮ নভেম্বর, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ নির্বাচনে মনসুর পরিবারের দুই ভাই মনোনয়ন প্রত্যাশী

আব্দুল জলিল
২০-০৮-২০২০ ০৪:৪২ অপরাহ্ন
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ নির্বাচনে মনসুর পরিবারের দুই ভাই মনোনয়ন প্রত্যাশী

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সাবেক এমপি ছিলেন সদ্য প্রয়াত শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারনে খানিকটা পিছিয়ে গেছে। নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও এই আসনের উপনির্বাচন ঘিরে মানুষের আগ্রহ অনেক বেশি।  

গত ১৬ আগস্ট কাজিপুর উপজেলা আ.লীগ তাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে নাসিম পুত্র তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে।  গত ১৯ আগস্ট জয় দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এদিকে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পরিবারের আরেক সন্তান এবং সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের পুত্র শেহেরিন সেলিম রিপন ২০ আগস্ট বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বেলা ১১টায় ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রিপন। তার ব্যক্তিগত সহকারী আবদুল মোমিন এ তথ্য জানিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে রিপন বলেন, আমি মনোনয়ন চাচ্ছি, কারণ কাজিপুরের মানুষ ওখানকার নেতৃত্বের পরিবর্তন চায়। এলাকার মানুষ চাচ্ছে আমি যেন এখানে এসে তাদের পাশে দাঁড়াই। আমার বাবাও এমপি ছিলেন। বাবার পথ ধরে আমি মানুষের জন্য কাজ করতে চাই। অন্যদিকে আমার চাচাতো ভাই জয়ও একই আসনে মনোনয়ন চাচ্ছেন। চাইতেই পারেন। তবে দলের সিদ্ধান্তের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আছে, থাকবে।

অপরদিকে তানভীর শাকিল জয় বলেন, সিরাজগঞ্জ-১ আসন শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর পুণ্যভূমি। আ.লীগের দূর্গখ্যাত এই আসনে আমার দাদা, পরে আমার পিতা এবং আমিও এমপি ছিলাম। বাবা আমৃত্যু কাজিপুর তথা সিরাজগঞ্জবাসীর পাশে থেকেছেন। করোনা ভাইরাস মহামারীতেও তিনি মানুষের পাশে ছুটে গেছেন। করোনায় আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। সেই আসনে উপনির্বাচনে আমি একজন প্রার্থী। দল যদি যোগ্য মনে করে এবং নির্বাচিত হই, তবে দাদা ও বাবার মতোই মানুষের জন্য কাজ করে যাব।

১৩ জুন মারা যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা শিথিল করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণও এখনো ঘোষণা না হলেও কাজিপুরে একই পরিবারের দুই ভাইয়ের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা। 


আব্দুল জলিল ২০-০৮-২০২০ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com