শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৮-২০২০ ০৪:৪২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসে নতন অফিসারকে বরণ ও অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন সকল কর্মকর্তা কর্মচারীররা।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে তাড়াশ সমাজসেবা কার্যালয়ে নতুন সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামানকে বরণ ও অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার মো. আলাউদ্দিনকে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নতুন যোগদান করা কর্মকর্তা পূর্বে শাহজাদপুর উপজেলাতে কর্মরত ছিলেন। তিনি চাকুরী জীবনে প্রথম যোগদান করেন ১ জুলাই ২০০৭ সালে চৌহালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে। এরপর তিনি বিভিন্ন উপজেলাতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। অপর দিকে বিদায়কৃত কাজিপুর উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন এই উপজেলাতে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। নতুন সমাজসেবা অফিসার যোগদান করায় তিনি দায়িত্ব বুঝে দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com