শিরোনামঃ
দিলীপ গৌর ২০-০৮-২০২০ ০৩:৫৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে করতোয়া নদীতে ডুবে রুবায়েত হাসান অফি (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত অফি শাহজাদপুর পৌরসভার মনিরামপুর মহল্লার মেহেদী হাসান টফির ছেলে। সে স্থানীয় রংধনু মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা গেছে, (১৯ আগস্ট) বুধবার দুপুর ১২টার দিকে রুবায়েত হাসান অফি রাগ করে বাড়ী থেকে বের হয়ে যায়।
বিকেল পর্যন্ত সে বাড়ীতে ফিরে না এলে তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এ পর্যায়ে পৌর এলাকার দরগাহপাড়া মহল্লার পীর সাহেব বাড়ী সংলগ্ন করতোয়া নদীর পাড়ে অফির স্যান্ডেল পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী করতোয়া নদীতে অফির লাশ ভাসতে দেখে তার বাড়ীতে খবর দেয়। পরে তার স্বজনরা নদী থেকে অফির লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এদিকে অফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com