শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-০৮-২০২০ ১২:৫৪ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ওয়াসিম সরকার (৩৯) ও ঢাকার গাজীপুর জেলার জয়দেবপুর থানার কুমুড় মাঝখাতিয়া গ্রামের মৃত আবু সাইদের ছেলে বেলায়েত হোসেন (৩৩)।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন। ওসি আরো জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে (১৯ আগষ্ট) গভীর রাতে এস.আই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বেলকুচি উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com