শাহজাদপুরে বাকপ্রতিবন্ধী কে এই যুবক, ১৫ দিন ধরে রয়েছে থানায়
০২ মে, ২০২৬ ০১:৩১ অপরাহ্ন

  

শাহজাদপুরে বাকপ্রতিবন্ধী কে এই যুবক, ১৫ দিন ধরে রয়েছে থানায়

দিলীপ গৌর
১৯-০৮-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
শাহজাদপুরে বাকপ্রতিবন্ধী কে এই যুবক, ১৫ দিন ধরে রয়েছে থানায়

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় পুলিশ হেফাজতে আছে এক ২২ বছরের অজ্ঞাত নামে বাকপ্রতিবন্ধী এক যুবক। বিপাকে পড়েছে শাহজাদপুর থানা পুলিশ। বিভিন্ন জায়গায় সন্ধান করেও এপর্যন্ত এই যুবকের কোন পরিচয় জোগাড় করতে পারেনি। জানা গেছে, গত ১৫ দিন পূর্বে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় রাতে এই যুবক অচেতন অবস্থায় পড়ে থাকে।

পরে শাহজাদপুর থানা পুলিশ ওই যুবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, টানা ১৫ দিন ধরে এই বাকপ্রতিবন্ধী যুবক থানায় থাকলেও তার কোন সঠিক পরিচয় পাওয়া যাচ্ছে না। আমারা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি। তবে এই প্রতিবন্ধী যুবকের জন্য থানায় তার জন্য আলাদা থাকা-খাওয়ার সুন্দর ব্যবস্থা করে রেখে। সে কোন কথা বলতে পারে না। তবে ইশারায় অনেক কিছু বোঝে। অদ্যবধি তার কোন ঠিকানা না পাওয়ায় বিপাকে পড়েছে শাহজাদপুর থানা পুলিশ।

 


দিলীপ গৌর ১৯-০৮-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com