বেলকুচিতে মদ্যপান করতে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-০৮-২০২০ ০৫:০৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে মদ্যপান করতে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলায় মদ্যপান করতে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আহত গৌতম রবিদাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে এই প্রতিবেদককে কে বিষয়টি জানান বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ।
গত সোমবার (১৭ আগস্ট) দিনগত রাতে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে গৌতমের মৃত্যু হয়। তিনি ওই উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর হাটপাড়া গ্রামের মৃত জয়সিং রবিদাসের ছেলে।
এসআই মো. আবু সাঈদ জানান, গত ১০ আগস্ট প্রতিবেশী রুহুলের সঙ্গে মদপান করাকে কেন্দ্র করে গৌতমের বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি হয়। সে সময় দু’জনেই দু’জনের মাথায় আঘাত করেন।
এতে গুরুতর আহন হন দু’জনই। আহতদের মধ্যে রুহুল সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
অপরদিকে গৌতম স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতেই থাকেন। সোমবার (১৭ আগস্ট) তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেরপুর এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-০৮-২০২০ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 846 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ