শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-০৮-২০২০ ০৩:২৪ অপরাহ্ন |
সিরাজগন্জের চৌহালী উপজেলায় ২০২০-২০২১ আর্থিক সালে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষী, মৎস্য খামারিদের ২ দিন ব্যাপী প্রশিষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে মৎস্য দপ্তরের আয়োজনে ছোট মাছ শিং,মাগুর,গুলশা,পাবদা ও মলা মাছ চাষ বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
চৌহালী উপজেলার বিভিন্ন মৎস্যচাষী ও মৎস্য খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে মাছ চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পাদ অফিসার ডা এ কে এম মুশাররফ হোসেন, উপজেলা মৎস্য অফিসের ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মাসুম বিলাহ, মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, আব্দুল্লাহ আল মামুন। এ প্রশিক্ষণ গ্রহন করে ছোট মাছ চাষ করে মাছচাষে উপকৃত এবং মৎস্য চাষে সাফল্য আসবে বলে কর্মকর্তারা বলছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com