শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-০৮-২০২০ ০৩:২৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন) আসনের উপ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। বুধবার (১৯আগস্ট) বেলা সাড়ে এগারোটায় তিনি ধানমন্ডির আ.লীগ দলীয় কার্যালয়ে গিয়ে এই মনোনয়ন ফরম ক্রয় করেন। এর আগে জয় বনানী কবরস্থানে যান। সেখানে তার দাদা ও বাবার কবরে ফাতেহা শরিফ পাঠ করার পর মোনাজাতে অংশ নেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র জিএম তালুকদার, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, কাজিপুর উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
গত ১৩ জুন রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও কাজিপুরের এমপি মোহাম্মদ নাসিম। এরপর নির্বাচন কমিশন এই আসনটি শুন্য ঘোষণা করে। আ.লীগ গত ১৭ আগস্ট থেকে এই আসনে উপনির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেবার কাজ শুরু করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com