শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৮-২০২০ ১২:২০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দীর্ঘ ২০ দিন যাবৎ উপজেলা নির্বাহী অফিসারের পদ শুন্য থাকায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দফতরের গুরুত্ব পুর্ণ কাজ (বিশেষ করে অর্থনৈতিক কাজ) বন্ধ থাকায় জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।
জানা গেছে, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বদলি জনিত কারনে অন্য উপজেলায় যোগদান করে গত ৩০.০৭.২০তাড়াশ থেকে বিদায় নিয়ে কর্মস্থলে চলে যান।
তাড়শ একটি নব গঠিত পৌরসভা উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে পৌর প্রসাশক। এই ২টি গুরুত্বপুর্ণ পদে ১জন অফিসার দায়িত্ব পালন করেন। তা ছাড়া তাড়াশ ডিগ্রী কলেজের পদাধিকার বলে সভাপতি। বিভিন্ন অফিসের অর্থনৈতিক বিষয় গুলোতে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর প্রয়োজন হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ও ঠিকাদারদের অনেক চেক প্রস্তুত থাকলে ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে তাড়াশ ডিগ্রী কলেজের ৬২ জন শিক্ষক কর্ম-চারীর জুলাই মাসের বেতন বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর ছাড়া বেতন উত্তোলন সম্ভব না হওয়ায় তারা মানবেতন জীবন যাপন করছেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গতকাল আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সংগে কথা বলেছি, তিনি বলেছেন অল্প কয়েক দিনের মধ্যে তাড়াশে উপজেলা নির্বাহী অফিসার যোগদান করবেন। জনগনের অসুবিধার কথা বললে তিনি বলেন, আমার নিজের একটি চেক এবং কলেজের শিক্ষক- কর্মচারীদের বেতন বিল নিয়ে সমস্যায় আছি।
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা বলেন, তাড়াশ উপজেলা সৃষ্টি হবার পর থেকে আমার মনে হয় এত দীর্ঘ সময় এই গুরুত্ব পুণ পদটি ফাকা থাকেনি। তিনি তাড়াশ উপজেলার জনগনের স্বার্থে দ্রæত এক জন উপজেলা নিবৃাহী অফিসার যোগদানের জন্য অনুরোধ জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com