সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলর মেছড়া ইউনিয়নের রুপসা থেকে ৭টি চোরাই মোটর সাইকেল সহ আটক ১
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৯-০৮-২০২০ ০৬:১২ পূর্বাহ্ন
|
|
সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলর মেছড়া ইউনিয়নের রুপসা থেকে ৭টি চোরাই মোটর সাইকেল সহ আটক ১
সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলর মেছড়া ইউনিয়নের রুপসা থেকে ৭টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এসময় ৩জনকে আটক করলেও দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। ভোর থেকে পুরো চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে আটক মেছড়ার গোটিয়ারচর এলাকার মৃত বাহার আলীর ছেলে আলম (৫৩) পেশাদার মোটরসাইকেল চোর বলে পুলিশ নিশ্চিত করেছে।
জানাগেছে, সম্প্রতি সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লা থেকে সাংবাদিক-প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৮-১০ জনের মোটর সাইকেল চুরি হয়েছে। এনিয়ে সিরাজগঞ্জ থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরী করেও বাইকের মালিকরা কোন সন্ধান পাননি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ থানা পুলিশের একটি দল যমুনার দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় রুপসা বাজার এলাকা থেকে ২টি বাজাব প্লাটিনা ও ৫টি ডিসকভার মোটর সাইকেলসহ চুরির সাথে সন্দেহে ৩ মোটরসাইকেল চোরকে আটক করে। এদিকে চুরি হওয়া ৭টি মোটর সাইকেল উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে মোটর সাইকেলের মালিকরা থানায় খোঁজ নিতে শুরু করেছে।
অভিযান দলের সাথে থাকা পুলিশ কর্মকর্তা এসআই আজিম গণমাধ্যমকে জানান, চরাঞ্চলে চোরাই মোটর সাইকেল উদ্ধারের সময় ওই দুজন সরকারি কাজে বাঁধা সৃষ্টিসহ পুলিশের সাথে অশোভন আচরণ করায় তাদের আটক করা হয়েছিলো। তবে প্রকৃত চোরকে আমরা আটক করতে পেরেছি বলেও তিনি দাবি করেন।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শহর থেকে চুরি হওয়া মোটর সাইকেল চোরদের ধরা এবং মোটরসাইকেল উদ্ধারে আমরা কাজ করছি। ইতোমধ্যে একজন দাগি চোরকে আটক করা হয়েছে। আশা করছি এই চুরি হওয়া ঘটনার সাথে জড়িত বাকিদের আটক করা সম্ভব হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-০৮-২০২০ ০৬:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 699 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ