শিরোনামঃ
দিলীপ গৌর ১৮-০৮-২০২০ ০৬:১৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে (১৮ আগস্ট) মঙ্গলবার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর ও টেকুয়াপাড়া গ্রামে সাবেক এমপি চয়ন ইসলামের বানভাসি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ দিন সকালে তার ব্যক্তিগত উদ্যোগে ৫‘শ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেস এর সাবেক আহবায়ক চয়ন ইসলাম। তিনি বলেন, আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। বন্যার পানি নেমে গেলে আপনাদের আমরা পূনবাসনের ব্যবস্থা করবো।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রতিটি বানভাসি পরিবারের মাঝে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, তার ছেলে ঋষব ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনাম, পৌর ছাত্রলীগের রানা শেখ, আওয়ামীলীগ নেতা আল-মাহমুদ, করিব ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com